শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

বাগেরহাট-২ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থীর গণসংযোগ শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

মোঃ আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: এক্দশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থীর গনসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে। গতকাল বিকালে বাগেরহাট খানজাহান আলী মাজারের সামনে থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন বাগেরহাট-২ আসনের মনোনীত প্রার্থী জাকের পাটি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খান আরিফুর রহমান (আরিফ)। গণসংযোগ ও লিফলেট বিতরণ বাগেরহাট খানজাহান আলী মাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাকের পার্টির জেলা কার্যালয়ের সামনে মিলিত হয়।

পরে জাকের পার্টির জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাকের পার্টির সিনিয়রসহ সভাপতি মোঃ আকবর হোসেন তালুকদার,সদর উপজেলা জাকের পার্টির সভাপতি শেখ আলতাপ হোসেন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, কচুয়া উপজেলা জাকের পাটির্র সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মোক্তার হোসেন, জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি শেখ আল মামুন, খুলনা বিভাগীয় জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালমান শিকদার সোবহান, প্রচার সম্পাদক মেহেদী হাসান হৃদয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী।

আলোচনা সভায় বাগেরহাট ২ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান (আরিফ) তার বক্তব্যে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে সত্য,সুন্দর ও ন্যায়ের প্রতীক গোলাপ ফুলের পক্ষে কাজ করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কাজ করার জন্য আহবান জানান। আলোচনা সভা শেষে বাগেরহাট ২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD