শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

হারিয়ে যাওয়া সন্তানের জন্য ১১ বছর ধরে অপেক্ষায় বৃদ্ধ বাবা-মা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ১১ বছর আগে চট্টগ্রামের বায়েজীদ থানা এলাকায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে ৬ বছর বয়সী ছোট ছেলে আমিনুল ইসলামকে হারিয়ে ফেলেন আব্দুল জলিল মিয়া (৭০)। এরপর থেকে বাবা-মা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আদরের সন্তানকে খুঁজে ফিরলেও তার সন্ধান পাননি। তারা আশা ছাড়েননি, এখনো খুঁজে ফিরছেন সন্তানকে। তাদের বিশ্বাস তাদের হারিয়ে যাওয়া সন্তানকে একদিন ফিরে পাবেন। আব্দুল জলিল মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মুমিনপুর গ্রামে।

তিনি (জলিল) জানান, তার ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের মাঝে আমিনুল ইসলাম হল ৪র্থ সন্তান। ২০০৭ ইং সনে আমিনুলকে নিয়ে চট্টগ্রামের বায়েজীদ থানার বাংলাবাজার ব্রিক ফিল্ড রোড এলাকায় তার বড় ছেলে এমদাদুল হকের বাসায় বেড়াতে গিয়েছিলেন। এসময় আমিনুল খেলাধূলার জন্য বাসা থেকে বের হলে আর বাসায় ফেরেনি। ওই সময় তাকে আশপাশ এলাকাসহ বিভিন্ন স্থানে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে আমিনুলের বড় ভাই এমদাদুল হক চট্টগ্রামের বায়েজীদ থানায় একটি সাধারন ডায়রী করেন (জিডি নং-১৩০ তাং-০৩/০৮/২০০৭ ইং)।

আব্দুল জলিল আরো জানান, সম্প্রতি গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকায় স্থানীয় শাহীন চৌধুরী বাবলুর বাড়ীতে ১৬/১৭ বছরের এক জনৈক কিশোর এসেছিল তার পরিবার ও বাড়ির খুঁজে। খবর পেয়ে তিনি ছুঁটে যান ওই বাড়িতে, গিয়ে শুনেন ওই কিশোরটি তার বাড়ির সন্ধ্যান না পেয়ে নিরাশ হয়ে ফিরে গেছে। বাবলু এসময় তার হাতে কিশোরটির একটি ছবি ধরিয়ে দেন। ওই ছবির কিশোরের শরীরের গঠন, আকৃতি ও মুখমন্ডল দেখে আব্দুল জলিল সনাক্ত করেন, ওই কিশোরটি তার হারিয়ে যাওয়া ছেলে আমিনুল।

শাহীন চৌধুরী বাবলু জানান, চলতি বছরের জানুয়ারী মাসে ওই কিশোরটিকে কিশোরগঞ্জ রেলওয়ে জংশনে কান্নাকাটি করতে দেখে তার এক নিকতম আত্মীয়। এসময় তার নাম ও ঠিকানা জিজ্ঞেস করা হলে, সে বলে তার নাম সাগর ও বাড়ি গৌরীপুর। এছাড়া অন্য কোন কিছু সে বলতে পারেনি। বাড়ী ও পরিবারের সন্ধানের জন্য পরে লোক মারফত কিশোর সাগরকে পাঠানো হয় গৌরীপুরে। এসময় তার নাম সাগর ও বাড়ি গৌরীপুর ছাড়া অন্য তথ্য বলতে না পারায় বিপত্তি ঘটে। ফলে পুনরায় কিশোরগঞ্জে মানিকখালি তার আত্মীর বাড়ীতে পাঠিয়ে দেয়া হয় সাগরকে।

এদিকে সাগরের সন্ধানে কিশোরগঞ্জের মানিকখালিতে ছুটে যান আব্দুল জলিল। এসময় মানিকখালির স্থানীয় গিয়াস উদ্দিন তাকে জানান, সাগরকে কিশোরগঞ্জ স্টেশনে পাওয়ার পর তার বাসায় আশ্রয় দিয়েছিলেন। গৌরীপুর থেকে ফিরে আসার পর কাউকে কোন কিছু না বলে হঠাৎ বাসা থেকে চলে যায়। এরপর সে আর ফিরে আসেনি।

সাগর নামে ওই কিশোরের যদি কেই সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৮৫৭১৫২৩৬৪, ০১৮৩৪২৭৮৮১৮ এ দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন আব্দুল জলিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD