শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়নে প্রবাসীদের সমস্যা সমাধানের তাগিদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশি কর্মী ও শ্রমিকের সংখ্যা যেমন বাড়ছে, তেমনিভাবে বাড়ছে নানা সংকট ও সম্ভাবনাও। খুব শিগগিরই এসব সমস্যা নিরসন করে সম্ভাবনাগুলো কাজে না লাগালে মধ্যপ্রাচ্যের এই বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ কাক্সিক্ষত অবস্থান ধরে রাখতে পারবে না।

‘বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’-এর আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উঠে আসে এমন নানা সমস্যা ও সম্ভাবনার কথা।

সানাইয়া শিল্পাঞ্চল এলাকায় এশিয়ান টাউনে বাংলাদেশি রেস্তোরাঁ ইভিনিং স্পাইসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক। সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রবাসীদের বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন কাতারে কর্মরত বাংলাদেশি সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে উঠে আসে প্রবাসী কর্মীদের ভাষাগত অদক্ষতা, কর্মগত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, মাদক সমস্যা, বিমানবন্দরে হয়রানি ও প্রবাসে অবৈধ ভিসা বাণিজ্য বন্ধে পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন প্রসঙ্গ।

প্রবাসী সাংবাদিকরা দাবি জানান, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির খবরাখবর ও তাদের সমস্যা ও সম্ভাবনার কথাগুলো যেন বাংলাদেশের গণমাধ্যমে যথাযথভাবে গুরুত্ব পায়। এর ফলে সরকারের সংশ্লিষ্ট মহল এসব সম্পর্কে জানতে পারবে।

বাংলাদেশি কমিউনিটির নেতারা এ ধরণের মতবিনিময় সভা আয়োজনের প্রশংসা করে বলেন, এর ফলে কিছু বিষয় স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে, যেগুলো সমাধান করা গেলে বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশ সরকার যেমন উপকৃত হবে, তেমনিভাবে বিদেশে দেশের সুনাম ও সম্মান বাড়বে।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন সহ সভাপতি আকবর হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম, সহ সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবু হানিফ রানা, প্রচার সম্পাদক জাকারীয়া আহম্মেদ খালিদ, প্রশিক্ষণ সম্পাদক তামীম রায়হান।

অ্যসোসিয়েশনের সদস্যদের মধ্যে মতামত তুলে ধরেন গোলাম মাওলা হাজারি, হারুনুর রশিদ মৃধা, শরিফুল ইসলাম আবুল প্রমুখ।

বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন নজরুল ইসলাম, ওমর ফারুক চৌধুরী, আবু ছায়েদ, প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, নুরুল মোস্তফা, পেয়ার মোহাম্মদ, নুরুল কবির চৌধুরী প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, শরিফুল হক সাজু এবং লোকমান আহমদের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD