শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

বাংলাদেশি মুসলিমদের দীর্ঘ ভিসার বিরোধিতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

ভারতের আসাম রাজ্যের দুই বিজেপি বিধায়ক বাংলাদেশি মুসলিম নাগরিকদের দীর্ঘমেয়াদি ভিসা না দেওয়ার দাবি তুলেছেন। স্বল্পমেয়াদি ভিসা দিয়ে নজরদারি চালানোর দাবি তুলেছেন তাঁরা। ওই দুই বিজেপি বিধায়ক হলেন শিলাদিত্য দেব ও কৃষ্ণেন্দু পাল।

সম্প্রতি দিল্লিতে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিংয়ের কাছে লিখিতভাবে এই দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত আসামের সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার তরুণী মৌসুমি দাসের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশি যুবককে বিয়ে করে দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে। দুই বিধায়কের অভিযোগ, মৌসুমিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশি আদালত অবশ্য মৌসুমির ধর্মান্তরকরণ বা বিয়েকে বৈধতা দিয়েছে। বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে অবিলম্বে মৌসুমিকে উদ্ধারের দাবি জানান তাঁরা।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই দাবি তোলার কথা বিধায়ক শিলাদিত্য ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। গত সোমবার সামাজিক গণমাধ্যমটিতে তিনি চিঠির প্রতিলিপি প্রকাশ করেন। চিঠিতে সন্দেহ প্রকাশ করা হয়েছে বাংলাদেশ থেকে মুসলিমদের বৈধ ভিসা নিয়ে আসা পর্যটকদের নিয়েও। তাঁদের দাবি, ভিসাপদ্ধতি কঠোর করা হোক মুসলিমদের ক্ষেত্রে। তবে হিন্দু বাংলাদেশিদের নিয়ে চিঠিতে কোনো কথা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD