সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জের জহির বিক্সা থেকে আগুন শ্রমিক সর্দার ইউসুফ মোড়ল (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়ার জহির বিক্স থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইউসুফ মোড়ল সাতক্ষীর তালা থানার বারইহাটি গ্রামের মৃত ওসমান গনি মোরলের ছেল।
শ্রমিক তুহিন জানান, রাতে ইউসুফের ডিউটি ছিল কাজ করছিল দেখে আমরা ঘুমাতে যাই। পরে ৩টার দিকে সুনতে পারি তাকে পাওয়া যাচ্ছে না।
অনেক খোজাখুজি করে দেখা যায় ইট ভাটার পাশে একটা পুকুরপাড়ে আমগাছের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছ। রাতেই ভাটা মালিক আব্দুল মজিদকে মুঠোফোনে জানাই। সকালে থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার এতথ্য নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।