শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

ভৈরবে কিন্ডারগার্ডেন স্কুলের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

রাজীবুল হাসান , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :কিশোরগঞ্জের ভৈরবে কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীকে (১০) ধর্ষণ চেষ্টায় থানায় একটি মামলা করেছে শিশু শিক্ষার্থীর বাবা মো. আসাদ মিয়া। গত সোমবার বিকালে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর এলাকার আল নুর বিদ্যানিকেতন নামের একটি স্কুলে এ ঘটনাটি ঘটেছে।
আল নুর বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও মালিক এলেক্স আপনের বিরুদ্ধে এই অভিযোগ এনে গতকাল মঙ্গলবার দুপুরে শিশুর পিতা বাদী হয়ে ভৈরব থানায় এই মামলাটি দায়ের করেন ( মামলা নং ২২ ) ।

মামলার অভিযোগে বলা হয় অভিযুক্ত এলেক্স আপন ওই শিশুকে তার স্কুলের একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় শিশুটি চিৎকার শুরু করলে স্কুলের অন্য শিক্ষার্থীরা কক্ষে এসে শিশুটিকে উদ্ধার করে। এদিকে এই ঘটনায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন এর নিকট শিশুর পিতা আজ সকালে একটি লিখিত অভিযোগও দিয়েছেন।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে ঘটনার দিন সোমবার বিকেলেই ক্ষুদ্ধ এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা একটি মিছিল করে প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠাতার বিচার দাবী করে।
এবিষয়ে অভিযুক্ত এলেক্স আপন ঘটনা অস্বীকার করে বলেন অভিযোগ সত্য নয়, মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে তিনি দাবী করেন। তিনি বলেন, অনেক দিন যাবত দেখছি মেয়েটা একই জামা পড়ে আসছে। এ কথা জিঙ্গাসা করার জন্যই আজ বিকালে শিশু শিক্ষার্থীকে অফিস রুমে ডেকে পাঠায়। তাকে বলি একই জামা পড়ে

আসো কেন তুমি অন্য জামা পড়ে আসার কথা বলেন তিনি জানান।
তিনি বলেন এলাকার কিছু লোক সোমবার তার স্কুলটি ভাংচুর করে অনেক ক্ষতি করেছে। ঘটনায় স্কুলটি এখন বন্ধ করা হলে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ক্ষতি হবে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ওই কিন্ডারগার্ডেন স্কুলের চতুর্থ শ্রেনীর শিশু ছাত্রী প্রাইভেট পড়তে স্কুলে যায়। এসময় স্কুলের শিক্ষক হানিফ মাষ্টার পড়া শেষে তাকে বিদায় দিতে চাইলে অভিযুক্ত প্রতিষ্ঠাতা এলেক্স আপন প্রাইভেট মাষ্টারকে খবর দেয় শিশুর মা তার কক্ষে এসেছে তাই শিশুটিকে তার কক্ষে পাঠাতে। খবর শুনে শিশুটি তার কক্ষে গেলে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চোষ্টা করলে সে চিৎকার শুরু করে।

তার চিৎকার শুনে ওই শিক্ষকসহ শিক্ষার্থীরা এসময় কক্ষে এসে শিশুটিকে উদ্ধার করে। এবিষয়ে শিশুটির পিতা আসাদ মিয়া এই প্রতিনিধিকে জানান, এলেক্স আপন আগেই স্কুলে এধরেনের ঘটনা ঘটিয়ে পার হয়ে গেছে। সে আমার মেয়েকে ধর্ষন করতে চেয়েছিল কিন্ত তার চিৎকারে শিক্ষার্থীরা কক্ষে এলে ধর্ষন করতে পারেনি।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন জানান, এ ঘটনায় শিশুর পিতা একটি অভিযোগ আমার

কাছে দিয়েছে। অভিযোগটি আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে দিয়েছি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান জানান, শিশুটির সাথে আমি কথা বলেছি। শিশুটি ঘটনার বিবরণ দিয়েছে তবে ধর্ষণ করতে পারেনি। এব্যাপারে শিশু ও নারী নির্যাতন আইনের ১০ ধারায় একটি মামলা করেছে শিশুর পিতা। ঘটনা তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD