আবু সাইদ,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫%ইনক্রিমেন্ট ও ২০%বৈশাখী ভাতা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন জানায়ে আনন্দ মিছিল করেন রৌমারী উপজেলা কারিগরি শিক্ষক সমিতি।
সকাল ১১টায় রৌমারী উপজেল চত্বর থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে রৌমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, রৌমারী টেকনিক্যাল এন্ড বিজনেন্স ম্যানেজম্যান্ট এর অধ্যক্ষ এস এম হুমায়ন কবীর, প্রভাষক এস এম মাইদুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান সহ প্রমূখ।