বাগেরহাট প্রতিনিধি :বৈশাখী, ৫% ইনক্রিমেন্ট ও অবসর-কল্যাণ ট্রাষ্টে ৭৭৭ কোটি টাকা ঘোষনা দেওয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল বাগেরহাট উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ জানান,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের জন্য বৈশাখি ভাতা,৫% ইনক্রিমেন্ট এবং অবসর ও কল্যাণ ট্রাষ্টের ফান্ডে ৭৭৭ কোটি টাকা ঘোষণা দিয়েছেন।
ইতোমধ্যে ৫% ইনক্রিমন্টের প্রজ্ঞাপন জারী করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আঃ মান্নান,সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস,আলী আহম্মদ গাজী, সুপার্থ কুমার মন্ডল,অবনী মোহন বসু,সরদার জালাল উদ্দিন,মোলা জমির হোসেন ও বাগেরহাট সদর উপজেলার সভাপতি শেখ হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক হরিচাঁদ বিশ্বাস,শেখ হামিজুদ্দিন,তামজিদ হোসেন,আবুল হাসনাত স্বপন,ইলিয়াস হোসেন,ফকির মাসুদ হোসেন,স্বপন কুমার কির্ত্তনীয়া,উত্তম কুমার পাল সহ বাগেরহাট জেলা ও সদর উপজেলার প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ।