শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন এমপি মিল্লাত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না জানিয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, আপনারা নিজের বিবেক দিয়ে বিচার করে দেখবেন, কোনো সরকার দেশের উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগ গরিবের হক গরিবের কাছে পৌঁছে দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী। শেখ হাসিনা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না।

তাই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও সোনার বাংলা গড়তে দৃঢ় মনোবল নিয়ে কাজ করছেন। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকায় ভোট দিন। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

সরকারের ব্যাপক উন্নয়নের দিক তুলে ধরে ডাঃ মুন্না এমপি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, প্রতিটি ইউনিয়নে নতুন নতুন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ভবন গড়ে উঠছে এবং রাস্তাঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে।

সরকার কঠিন সাহসিকতা নিয়ে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করেছেন। আপনারা বলুন কোন সেক্টরে উন্নয়নের কমতি আছে? সিরাজগঞ্জের বেকার যুবক-যুবতীসহ ৫ লাখ মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পপার্ক ও ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে।

এসব উন্নয়ন ধরে রাখতে আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার উদাত্ত আহবান জানান তিনি। কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর সবুর সেখের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন খোকা প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD