শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

বাস মালিক সমিতির দ্বন্দ্ব: সিরাজগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: শ্রমিক নির্যাতনের প্রতিবাদ এবং নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জ-রাজশাহী ও সিরাজগঞ্জ নাটোর রুটে দিনে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজশাহী ও নাটোরগামী কোন বাস ছেড়ে যায়নি।

হঠাৎ বাস চলাচ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রিরা। সকালে বাস টার্মিনালে গিয়ে বাস না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে নাটোর ও রাজশাহীগামী যাত্রীদের। শ্রমিক নির্যাতনের প্রতিবাদ এবং নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানালেন মটর শ্রমিক নেতারা।

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনছার আলী এতথ্য নিশ্চিত করে বলেন, নাটোর বাস মালিক সমিতির পক্ষ থেকে গত বুধবার রাতে আমাদের জানানো হয়েছে শ্রমিক নির্যাতন ও নাটোর-রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বাচ চলাচল বন্ধ রাকার সিদ্ধান্ত হয়েছে।
এসব কারনে সিরাজগঞ্জ রাজশাহী ও সিরাজগঞ্জ নাটোর রুটে বাস চলাচল বন্ধ রাখতে হবে। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD