শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

অবৈধ ৪০ বাংলাদেশীকে ফেরত পাঠাচ্ছে জার্মানি, তালিকায় আরো ১০০ জন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা: জার্মানিতে বৈধ হওয়ার চেষ্টায় দীর্ঘ আইনি লড়াইয়ে প্রত্যাখ্যাত ৪০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মান সরকার। ভাড়া করা বিশেষ বিমানে তাদের বাংলাদেশে পাঠানোর সব প্রক্রিয়া শেষ পর্যায়ে। তাদের সঙ্গে থাকবে দেশটির পুলিশ-চিকিৎসক আর দোভাষী। আগামী ২৯ নভেম্বরের মধ্যে জার্মানির বিশেষ বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অবৈধ বাংলাদেশিদের ফেরানো সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় ফিরছেন তারা।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ওই ৪০ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নেননি। ফলে জার্মান সরকার তাদের অনেকটা জোর করেই দেশে ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করেই বিশেষ ওই ফিরতি ফ্লাইটে জার্মান পুলিশের কর্মকর্তা, চিকিৎসক এবং দোভাষীরা ঢাকা ছেড়ে যাবেন।

কূটনৈতিক সূত্র এও বলছে, স্বেচ্ছায় ফিরতে রাজি না হওয়া ওই অবৈধ বাংলাদেশিরা ইইউ’র সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় কোনো সুবিধা পাবেন না।

প্রত্যাবাসন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর এসওপিতে বৈধতার আইনি লড়াইয়ে হেরে যাওয়া বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফিরলে পুনর্বাসনের আওতায় মোটা অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। আইওএম’র মাধ্যমে অনেকেই এ সুবিধা পেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা অবশ্য জার্মানি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি ইতিবাচকভাবেই নিচ্ছেন। এক কর্মকর্তা বলেন, জার্মানিতে ৫০০’র মতো অনিয়মিত বা অবৈধ বাংলাদেশি রয়েছেন। তাদের ফেরানোর বিষয়ে ২০১৫ সাল থেকে আলোচনা চলছে। জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ১ লাখ অবৈধ বাংলাদেশি রয়েছেন। সেই তুলনায় জার্মানিতে সংখ্যা অল্পই। তবে জার্মান সরকার এ পর্যন্ত অর্ধেকের নাগরিকত্ব যাচাই-বাছাই করেছে। এরই মধ্যে তাদের ট্রাভেল ডকুমেন্টও ইস্যু করেছে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস।

গত বছরের নভেম্বরে নিউ ইয়র্কে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে এসওপি বা চুক্তি সই হওয়ার পর থেকে দুই ধাপে গত ডিসেম্বরে ৩৬ জন এবং এপ্রিলে ৩১ জনকে দেশে পৌঁছে দেয়া হয়েছে। তৃতীয় ধাপে ফিরছেন এই ৪০ জন। আরো প্রায় ১০০ জন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন বলেও জানান এক কর্মকর্তা। অন্য এক কর্মকর্তা বলেন, অনেকে স্বেচ্ছায় ফিরছেন। তবে সেই সংখ্যা খুব বেশি নয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD