শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

ভৈরবে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৭ম নৌকা বাইচ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে উৎসবমূখর পরিবেশে ৭ম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের ভিড়ে আজ শনিবার বিকাল ৩টায় ভৈরবের মেঘনা নদীর ত্রিবেণী সেতু সঙ্গমস্থলে বাঙালী সংস্কৃতির ঐতিহ্যবাহী মেঘনার জলক্রীড়ায় জনপ্রিয় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভৈরব পৌরসভার তত্বাবধানে নৌকা বাইচ উদযাপন কমিটির এই নৌকাবাইচ প্রতিযোগিতায় আয়োজন করেন। নৌকাবাইচ প্রতিযোগিতায় ১১টি নৌকা ৩টি ধাপে অংশগ্রহণ করে। তিন পর্বের প্রতিযোগিতায় ৩টি নৌকাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করে সর্বশেষ ফাইনাল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হয়। পরে চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চান মিয়া মাঝির নৌকা বিজয়ী হয়। বিজয়ী দলকে একটি ষাঁড় গরু পুরুস্কার হিসেবে তুলে দেয়া হয়। অংশগ্রহণকারী সকল নৌকা প্রতিযোগিদের শান্তনা পুরস্কার দেয়া হয়।

প্রতিযোগিতায় নৌকা বাইচ উদযাপন কমিটির আহবায়ক ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, ভৈরব-কুলিয়ারচর জোন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খান বাহার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন, এলিন ফুড প্রোডাক্টস্ লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক (সিআইপি), পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল­াহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল, দৈনিক গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন নৌকা বাইচ উদযাপন কমিটির সদস্য সচিব হাজী সেলিম খান ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD