বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চুলকাঠি প্রেস ক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৫ ঘটিকায় প্রেস ক্লাবের অফিস কক্ষের এক সভায় এ কমিটি গঠন করা হয়। শেখ মিজানুর রহমান মিঠুকে সভাপতি, সেকেন্দার মোড়লকে সিনিয়র সহ-সভাপতি, পিকে অলোককে সহ-সভাপতি, চন্দন দেবনাথকে সাধারন সম্পাদক, মো: আরিফ ঢালীকে যুগ্ম সাধারণ সম্পাদক, ফটিক ব্যানার্জীকে সাংগাঠনিক সম্পাদক, অমিত কর বিলাসকে অর্থ সম্পাদক, এসএম আ: রবকে আইন বিষয়ক সম্পাদক, মো: বাদশা আলমকে ক্রীড়া ও সাংকৃতি বিষয়ক সম্পাদক, মো: লিটন চাকলাদার, মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম নান্টু ও শেখর ব্যানার্জীকে সদস্য এবং জিএম মিজানুর রহমান, পংকজ কর্মকার ও হাও: আ: হাদীকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।