শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘদেহীর ফটোসেশন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় সংসদ ভবনে এসেছিলেন সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী। এ সময় তার সঙ্গে ছবি তুলতে সংসদের লবি ও ক্যান্টিনে ভীড় জমে যায়।

বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার নির্বাচনী এলাকার এমপি সায়মুম সরোয়ার কমল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। সংসদ ভবনে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তাকে সাক্ষাতও দেন। এসময় তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী। অর্থ সংকটে থাকা বিশ্বের সবেচেয়ে লম্বা জিন্নাতকে বাড়ি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে সায়মুম সরোয়ার কমল জানান, জিন্নাত আলী নানা রোগে ভুগছেন। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। সংশ্লিষ্ট দপ্তরকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও তাকে একটি বাড়ি করে দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাত শেষে সেখান থেকে বেরিয়ে আসার পর সংসদের ক্যান্টিনে গেলে তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেন মন্ত্রী এমপিরা। সংসদের কর্মকর্তা-কর্মচারী ও এমপি মন্ত্রীদের সহকারি ও একান্ত সহকারিসহ সবাই তাকে ঘিরে ধরেন। সবাই তার সঙ্গে সেলফি তোলেন।

২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। ১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকেন জিন্নাত। ফলে স্বাভাবিক কাজকর্ম থেকেও সরে আসতে হয় তাকে। লম্বা দেহটা নিয়ে খুব একটা স্বস্তিও বোধ করেন না তিনি।

বুধবার সংসদ অধিবেশন থাকায় সন্ধ্যায় অনেক লোকের সমাগম ছিল সংসদে। লম্বা লোকটিতে দেখতে সংসদের প্রধান হুইপ আসম ফিরোজ, তথ্য ও যোগযোগ প্রতিমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও এমপি তার সঙ্গে ছবি তোলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD