শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

কিশোরগঞ্জে কারখানা মালিক, শ্রমিক ও পরিদর্শন অধিদপ্তরের কর্মশালা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

এ. এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ সেক্টরে শিশুশ্রম নিরসনে কিশোরগঞ্জে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উদ্যোগে বিভিন্ন সেক্টরের মালিকগণ ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে এক মত বিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সভা কক্ষে এই মত বিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয় কর্মরত অবস্থায় কোন দূর্ঘটনায় চিকিৎসা ব্যয়ের জন্য অনধিক ৫০ হাজার ও দূরারোগ্য ব্যাধির জন্য ১ লক্ষ টাকা সাহায্য প্রদান করা হয়।
এছাড়া প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মহিলা শ্রমিকের মাতৃত্ব কল্যাণে অনধিক ২৫ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে। কিশোরগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শ্রমিক কল্যাণ ফপউন্ডেশন তহবিল থেকে গত ২ বছরে সর্বমোট ৮০ জনকে মোট ৫০ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কিশোরগঞ্জ এর উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, শ্রম পরিদর্শক (সাধারণ) রাবেয়া ইয়াসমিন ও শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) বাবুল আক্তার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD