শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

পাকিস্তান থেকে ব্রান্ড ইমেজে ১২ ধাপ এগিয়ে বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: যু্ক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ব্রান্ড ফাইন্যান্স কর্তৃক প্রকাশিত নেশন ব্রান্ডস-২০১৮ তে বাংলাদেশের বর্তমান ব্রান্ড ভ্যালু ২৫৭ কোটি মার্কিন ডলার। ১৯৯৬ সাল থেকে এমন তালিকা প্রকাশ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি। ‘ব্রান্ড ইমেজ’র দিক দিয়ে গত বছরের চেয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ গণনায় ১০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৯তম।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্য তিনটি দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ব্রান্ড ইমেজ গত বছরের তুলনায় পিছিয়েছে। গত বছর ভারত অষ্টম স্থানে থাকলেও এবার তারা একধাপ পিছিয়ে নবম হয়েছে। অপরদিকে গত বছর ৫০তম অবস্থানে থাকা পাকিস্তান এবার একধাপ পিছিয়ে ৫১ হয়েছে। শ্রীলঙ্কা গতবছর ছিলো ৫৯তম এবার তাদের অবস্থান ৬১। বাংলাদেশ থেকে ১২ ধাপ পিছনে রয়েছে পাকিস্তান।

এদিকে ব্রান্ড ইমেজে সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের ব্রান্ড ভ্যালু ২৫ হাজার ৮৯৯ বিলিয়ন ডলার। প্রথম পাঁচটি দেশের মধ্যে বাকি দেশগুলো হলো- চীন (১২ হাজার ৭৭৯ বিলিয়ন ডলার), জার্মানি (৫ হাজার ১৪৭ বিলিয়ন ডলার), যুক্তরাজ্য (তিন হাজার ৭৫০ বিলিয়ন ডলার), জাপান ( তিন হাজার ৫৯৮ বিলিয়ন ডলার)।

পণ্য ও পরিষেবার মান, বিনিয়োগ এবং সমাজ- এই তিনটি প্রধান বিষয়ের ওপর ভিত্তি করে একটি দেশের ইমেজ বা ভাবমূর্তি নির্ণয় করে ব্রান্ড ফাইন্যান্স। এগুলো আবার পর্যটন, বাজার, সুশাসন এবং জনগণ ও দক্ষতা- এই চারটি বিষয়ের ওপর নির্ভর করে। দেশের ব্র্যান্ড ইমেজ নির্ভর করে সামগ্রিক অর্থনীতির ওপর। ইমেজ ভালো থাকলে বিশ্বে তাদের মান বাড়ে এবং বিনিয়োগ বাড়ে।

১০০ দেশের এই তালিকায় নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছে মরিশাস (৯৯তম) ও হন্ডুরাস (১০০তম)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD