শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক চাপে খাশোগি নিহতের কথা স্বীকার সৌদি আরবের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: অবশেষে আন্তর্জাতিক ক্রমবর্ধমান চাপের মুখে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার খবর স্বীকার করেছে সৌদি আরব।

শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংবাদিক জামাল খাশোগি কনস্যুলেটে লড়াইয়ের পর নিহত হন।

এর মাধ্যমে এই প্রথমবারের মতো খাশোগিকে হত্যার কথা পরোক্ষভাবে স্বীকার করলো সৌদি আরব।

রাষ্ট্রীয় টিভি জানায়, এ ঘটনায় গোয়েন্দা উপপ্রধান আহমদ আল-আসিরি ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগী সৌদ আল-কাহতানিকে বরখাস্ত করা হয়েছে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর সৌদির রাষ্ট্রীয় টিভি খাশোগি নিহত হওয়ার খবর প্রচার করে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার জানায়, সৌদি তদন্ত কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে কনস্যুলেটে লড়াইয়ের পর সাংবাদিক খাশোগি নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

এসপিএ তাদের প্রতিবেদনে বলেছে, ‘খাশোগি ও তিনি কনস্যুলেটের ভেতরে যাদের দেখা পেয়েছিলেন তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। যেটা ঘুষাঘুষির পর্যায়ে যায় এবং চূড়ান্তভাবে খাশোগি নিহত হন।’

এসপিএর প্রতিবেদনে আরো বলা হয়, ‘তদন্ত এখনো চলছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তবে খাশোগির লাশ কোথায় রাখা হয়েছে কিংবা লাশের সঙ্গে কী করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু বলেনি সৌদি আরব।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গোলটেবিল বৈঠকে বলেন, ‘যা ঘটেছে তা অগ্রহণযোগ্য। তবে সৌদি আরব আমাদের খুব বড় মৈত্রী।’ তিনি বলেন, ‘এ হত্যার ঘটনায় গ্রেপ্তার খুব গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।’

খাশোগি হত্যায় খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করেন। তিনি জানান, সৌদি আরবের ওপর অবরোধ আরোপ হলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলবে।

এদিকে খাশোগি হত্যার ঘটনায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গোয়েন্দা বিভাগ ঢেলে সাজানোর জন্য একটি মন্ত্রিপর্যায়ের কমিটি গঠন করেছেন। অবশ্য এই কমিটির প্রধান করা হয়েছে মোহাম্মদ বিন সালমানকে। তথ্য : বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD