শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

মদনে পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে দুই শিশুই নিখোঁজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার বাগজান গ্রামে এ ঘটনা ঘটে। উভয়েই বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পূজায় বিদ্যালয় বন্ধ থাকায় দুপুরে বাগজান গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী সেলিম মিয়ার কন্যা হিরা মনি ও তৃতীয় শ্রেণীর ছাত্রী শাহজাহানের কন্যা লিজা আক্তার, রহমত মিয়ার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তারসহ তিনজন বাড়ির পেছনের মগড়া নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে হিরা মনি নদীতে পড়ে যায়। হিরা মনিকে বাচাঁতে লিজা আক্তার ছুটে যায়। এর মধ্যে ইঞ্জিল চালিত ট্রলার আসলে ট্রলারে ঢেউয়ে নদীর স্রোতে উভয়েই ভেসে যায়। শিশু রোকসানা আক্তার নদীর পাড়ে থাকায় সে বেচেঁ যায়। পরে তাদের অবস্থা দেখে রোকসানা আক্তার তাদের পরিবারের নিকট বিষয়টি জানায়। এর পর থেকেই হিরা মনি ও লিজা আক্তার নিখোঁজ রয়েছে। পরিবার গুলো তাদের সন্ধান এখনও পাচ্ছে না ।

এ সংবাদ শোনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান, ওসি মো. রমিজুল হক, ইউপি চেয়ারম্যান মো. ফকর উদ্দিন আহমেদ ঘটনা স্থলে ছুটে যান এবং পরিবার বর্গকে শান্তনা দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের ডুবরি দলকে বিষয়টি জানানো হয়েছে। শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলে বলে জানা যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD