শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

সিরাজগঞ্জে নাম ফলক অনুষ্ঠানে এইচটি ইমাম অসুস্থ: ঢাকায় স্থানান্তর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম। এ সময় দ্রুত তাকে হেলিকপ্টারে চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহহেল মাফি জানান, আকস্মিক ভাবে উপদেষ্টার বøাড প্রেসার নেমে যায়। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকায় নিয়ে যাওয়ার আগে হেলিকপ্টারে উল্লাপাড়ায় আসা সিএমএইচ এর ৩ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল এইচ. টি. ইমামের শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে তাকে দ্রæত ঢাকায় নিয়ে যান।

জানা যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা উল্লাপাড়া এইচটি ইমাম ডিগ্রী কলেজ ও এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের নাম ফলক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল তার। এ উপলক্ষে প্রতিষ্ঠান দু’টি উপজেলা পরিষদ চত্বরে বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লাপাড়া এইচ. টি. ইমাম কলেজের অধ্যক্ষ নুরুল আলম জানান, বেলা ১০ টা ৩০ মিনিটের দিকে উপদেষ্টা তার কলেজের উদ্বোধনী নাম ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন।

এইচ. টি. ইমামের ছেলে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম জানান, তার বাবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়।

সাংসদ তানভীর ইমামের একান্ত সচিব সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান জানান, সিএমএইচ থেকে ডাক্তার লেঃ কর্ণেল ইউসুফ এর নেতৃত্বে হেলিকপ্টারে আসা ৩ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল উপদেষ্টা এইচ. টি. ইমামের সোনতলার গ্রামের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরক্ষা করেন। তবে ঢাকায় রওনা হবার পূর্বে উপদেষ্টা অনেকটা সুস্থ ছিলেন বলে ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে জানান শওকাত ওসমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD