শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফরিদুর রেজা সাগরসহ ৬ জন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ৬ জন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোদাগাড়ী থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে যায়। এ সময় হেলিকপ্টারে ছিলেন ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী। দুর্ঘটনায় সবাই আঘাত পেয়েছেন। ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী বিমানবন্দরে নেওয়া হয়েছে। ঢাকায় নিয়ে তাঁদের চিকিৎসা দেওয়া হবে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।

অনুষ্ঠান শেষে তাঁরা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পাইলট জানিয়েছেন, হেলিকপ্টারটি ৬০ ফুট ওঠার পর নিয়ন্ত্রণ হারায়। পাইলট হেলিপ্যাডে অবতরণ করার চেষ্টা করেন। তবে এটি মুখ থুবড়ে পাশে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানার পুলিশ। পুলিশ সবাইকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁদের কারও আঘাতই গুরুতর নয়।

জাহাঙ্গীর আলম জানান, হেলিকপ্টারটি মাত্র ১০ হাত দূরে পড়লেই দুর্ঘটনা মারাত্মক হতে পারত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD