শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

বাবরের মৃতুদণ্ডে নিজ উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: বর্বোরচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় হওয়ায় বাবরের নিজ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এ রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

উপজেলা বিএনপি সভাপতি এন আলম তার প্রতিক্রিয়ায় বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ রায়ে সুবিচার পাননি। জেলা যুবদলের সদস্য ও মদন সদর ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক তার প্রতিক্রিয়ায় বলেন, গণভবনের নির্দেশিত এ রায় জনগণ মানে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ তাৎক্ষণিক তার প্রতিক্রিয়ায় বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যে রায় বন্ধ করে দিয়ে ছিল, সে রায় আবারো পুনরায় জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন। জনগণ এ রায়ে খুশি হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ বলেন, এ রায়ে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে। তবে আমি আরো খুশি হতাম তারেক জিয়ার মৃত্যুদণ্ড হলে। জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সাইফুল ইসলাম হান্নান বলেন, এ রায়ে আমরা সন্তোষ্ট, তবে আমরা চাই এ রায় দ্রুত কার্যকর করা হোক।

২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড দেয়ায় নিজ উপজেলা মদনে বুধবার রায়ের বিরুদ্ধে কোন বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠিত হয়নি। উপজেলার সবকটি পয়েন্টে আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাবরের বাড়ি বাড়িভাদেরায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি মো. রমিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. রমিজুল হক জানান, উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়ান্দা নজরদারি আছে। কোন পক্ষই এ পর্যন্ত কোন মিছিল সমাবেশ করেনি। অপ্রীতিক কোন ঘটনাও সংগঠিত হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD