শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

দুর্নীতির অভিযোগে ইন্টারপোল প্রধান মেং হংওয়েই আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: বেইজিং জানিয়েছে, আইন লঙ্ঘনের দায়ে চীনা দুর্নীতি বিরোধী সংস্থা আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোলের ‘নিখোঁজ’ প্রধান মেং হংওয়েইকে আটক করেছে চীন।

মেং হংওয়েই চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী। গত ২৫ সেপ্টেম্বর হংওয়েই ফ্রান্সের লিওতে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে নিজ দেশ চীনে রওয়ানা দেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এরপর মেং হংওয়েইর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করে ফ্রান্স। দেশটির কর্মকর্তাদের হংওয়েইর পরিবার জানায়, ২৫ সেপ্টেম্বর লিও ছেড়ে চীনের উদ্দেশে রওয়ানা দেওয়ার পর তার আর খোঁজ তারা পায়নি।

ইন্টারপোল জানিয়েছে, রোববার মেং হংওয়েইর পদত্যাগপত্র পেয়েছে তারা, যা তাৎক্ষণিক কার্যকর হবে বলে পদত্যাগপত্রে বলা হয়েছে। মেং হংওয়েই ইন্টারপোলের প্রেসিডেন্ট ছিলেন।

চীনের জাতীয় তত্ত্বাবধান কমিশন, যারা সরকারি কর্মচারীসহ অন্যান্যদের দুর্নীতির মামলা দেখাশোনা করে, রোববার এক বিবৃতিতে জানিয়েছে, মেং হংওয়েই তদন্তাধীন রয়েছেন।

চীনে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু ‘হাই প্রোফাইল’ ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছেন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, কোটিপতি এবং এমনকি প্রথম শ্রেণির তারকারাও। এ তালিকায় সর্বশেষ সংযোজন হলো ইন্টারপোল প্রধান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD