শিরোনাম :
এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

সৌদি আরবে প্রথম নারী ব্যাংক প্রধান হলেন লুবনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
সৌদি’র ইতিহাসে প্রথম নারী ব্যাংক প্রধান লুবনা

জার্মানবাংলা২৪ ডটকম: রক্ষণশীল সৌদি আরবে ঘটছে একের পর এক বিরল ঘটনা। সেই ধারাবাহিকতায় দেশটিতে এই প্রথম কোনো নারীকে ব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সূত্র জানায়, নারী ব্যবসায়ী লুবনা আল ওলাইয়ানকে নতুন একটি ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি ব্রিটিশ ব্যাংক ও আলাওয়াল ব্যাংক একীভূত করে নতুন ব্যাংকটি প্রতিষ্ঠা করা হচ্ছে। আর সেই ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লুবনা আল ওলাইয়ান। তিনি ২০১৪ সাল থেকে আলওয়াল ব্যাংকের ডেপুটি চেয়ারম্যানের পদে ছিলেন। সৌদি আরবে কোনো ব্যাংকের চেয়ারম্যানের পদে লুবনাই প্রথম নারী।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে রক্ষণশীলতার অর্গল ভেঙে সংস্কারের পথে ধীরে ধীরে এগোচ্ছে সৌদি আরব।

সৌদি আরবের বাণিজ্যিক পরিমণ্ডলে নারীদের অগ্রদূত হিসেবে পরিচিত লুবনা। যুক্তরাষ্ট্রে শিক্ষিত এই নারী তাদের পারিবারিক কোম্পানির প্রধান।

লুবনা ফোর্বস ম্যাগাজিনের জরিপে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD