শিরোনাম :
নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র

চেজেনায় বাংলা স্কুলে বই বিতরণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

ইতালীর চেজেনা শহরে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলার কৃষ্টি-সংস্কৃতি তথা বাংলা শিক্ষা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলা স্কুল। স্কুলটি ২০১৫ সাল থেকে চেজেনার বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন (বাংলাদেশ সমিতি) এবং স্থানীয় শিক্ষকদের আন্তরিক সহযোগিতার শিশুদের বাংলা শিক্ষা দান করে আসছে।

বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন (বাংলাদেশ সমিতি), চেজেনা’র উদ্যোগে বাংলা স্কুলের শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও এনটিভি ইতালী ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে, আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাংলা শিক্ষার সুব্যবস্থা করে বাংলাদেশ এসোসিয়েশন প্রসংশনীয় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শিশুদের বাংলা শিক্ষা চর্চার মাধ্যমে ইতালীয় সংস্কৃতির সাথে একটি বন্ধন তৈরি করতে হবে। যাতে করে এই প্রজন্মই ইতালীতে নিজেদের মত করে বাংলাদেশকে উপস্থাপন করতে পারে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলার পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ ভূইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন আমগীর, কোষাধ্যক্ষ জাহান্দার ফকির ও ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম প্রমূখ।

বক্তারা বলেন, ২০১৫ সাল থেকে শিক্ষার একটা ব্যবস্থা হলেও বর্তমানে অধিক শিক্ষার্থী থাকায় বাংলা স্কুলটি সমস্যার সম্মূখিন হচ্ছে। দূতবাস সহ সকলের আন্তরিক ও আর্থিক সহযোগিতায় স্কুলকে এগিয়ে নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। কোন সহযোগিতা না পেলে হয়তো অনেক শিশুরা বাংলা শিক্ষা থেকে বঞ্চিত হবে।

শিক্ষকরা মনে করেন, এই সময় স্কুলটির পাশে কেউ না দাঁড়ালে, শিশুদের বাংলা ভাষা, কৃষ্টি-সংস্কৃতি শিক্ষা থেকে, এমনকি বাংলাদেশ সর্ম্পকে জানাতে ব্যর্থ হবো। তারা ইতালীতে অন্তত ৫ম প্রেণীর সমমানের পরীক্ষার সুযোগ করে দিতে সংলিষ্টদের সহযোগিতা কামনা করেন।
এসময় স্কুলের সকল শিক্ষার্থীকে পাঠ্যবই বিতরণ করেন অতিথি সহ সংগঠনের নেতৃবৃন্দ।

ইতালি থেকে ইসমাইল হোসেন স্বপন:

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD