শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

গৌরীপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ও কলেজ মাঠে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার অচিন্তপুরের খান্দার, বোকাইনগরের মানিকদী ও ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষীয়া গ্রামের ৩টি দল অংশগ্রহণ করে। এ লাঠি খেলায় বোকাইনগরের মানিকদীর দলকে পরাজিত করে বিজয়ী হয় অচিন্তপুরের খান্দার গ্রামের দল।

স্থানীয় শত শত মানুষ আনন্দ মুখর পরিবেশে মাঠে উপস্থিত হয়ে উক্ত লাঠিখেলা উপভোগ করেন। লাঠি খেলা প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুশ শাকুর, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহি দাস আচার্য্য, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন, লালখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল হক, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার। খেলা শেষে বিজয়ী দলকে একটি ২৪ ইঞ্চি রঙ্গীন এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD