শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ঈশ্বরগঞ্জে মাদ্রাসার ছাত্রীর শ্লীলতাহানি: বিচার দাবিতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

রেজাউল করিম বিপ্লব, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে পথরোধ করে শ্লীলতাহানি করায় বখাটের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ধনিয়াকান্দি মাদ্রাসা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইলের বাড়ির পার্শ্বে।

জানা যায়, ধনিয়াকান্দি ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় উৎ ফেতে থাকা শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রুবেল মিয়া ছাত্রীটিকে পথরোধ করে অশালীন আচরণ করে এবং এক পর্যায়ে তাকে টানাহেচরা করে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকজন আহত ছাত্রীকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানান, মেয়েটির গলায় বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতিতা ছাত্রী ও তার অভিভাবক অভিযোগ করে জানান, বখাটে রুবেল প্রায়ই মেয়েটিকে উত্যক্ত করত।

বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা সজম উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অধ্যক্ষ আতিকুর রহমান সিদ্দিকী ঘটনার সতত্যা স্বীকার করে জানান, এ বিষয়ে ম্যানেজিং কমিটির জরুরি সভার সিদ্ধান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন জানান, মাদ্রার অধ্যক্ষের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD