শিরোনাম :
২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের পর এবার উত্তাল ইতালি: ব্যয়বৃদ্ধি ও বাড়তি করের প্রতিবাদে রণক্ষেত্র বিভিন্ন শহর, আহত ১৪১ পুলিশ রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার নির্মাতাদের অংশগ্রহণে নিংপোতে যুব চলচ্চিত্র সপ্তাহ মেকং নদীপথের সার্বিক সুরক্ষায় চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের সমন্বিত উদ্যোগ পণ্য আমদানিকারক ও বহুজাতিক ব্র্যান্ডগুলোর অন্যতম আস্থার কেন্দ্র চীনের ক্যান্টন মেলা মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ফ্রান্সে ব্যয়বৃদ্ধিবিরোধী বিক্ষোভ রূপ নিল ভয়াবহ দাঙ্গায়: ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর, পদত্যাগপত্র নাকচ মাখোঁর জাপানে কর্মসংস্থানে ঐতিহাসিক চুক্তি: আগামী ১ এপ্রিল থেকে কর্মী নিয়োগ শুরু, মিলবে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ

বেনা‌পোল স্থলবন্দ‌রে টানা ধর্মঘ‌টে আমদানি-রফতানি বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে টানা চতুর্থ দিনের ম‌ত বন্ধ রয়েছে আমদা‌নি-রফতা‌নি বাণিজ্য। বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালকদের সঙ্গে বন্দর ব্যবহারকারী কয়েকটি সংগঠনের সদস্যদের সঙ্গে বক‌শি‌শের না‌মে হয়রা‌নি ও দুর্ব্যবহারের প্র‌তিবা‌দে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

গত শনি, রোব, সোমবার ও মঙ্গলবার ভারত থেকে কোন পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেনি এবং বেনাপোল বন্দর থেকে কোন পণ্য ভারতের পেট্রাপোল বন্দরে যায়নি। আমদানি-রফতানি বন্ধ থাকায় উভয় পাশে আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। যার অধিকাংশই রয়েছে বাংলাদেশে রপ্তানিমুখী গার্মেন্টশিল্পের কাঁচামাল, মাছ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য।

গত সোমবার সকালে দুই দেশের ব্যবসায়ী, বন্দর শ্রমিক ও প্রশাসনিক কর্মকর্তাদের তিন ঘণ্টার যৌথ সভা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হ‌য়ে‌ছে। দুই দে‌শের ব্যবসায়ী, বন্দর শ্র‌মিক ও প্রশাসনিক কর্মকর্তারা আমদা‌নি-রফতা‌নি চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত নি‌লেও ভার‌তের বনগাঁ পৌরসভার মেয়‌রের হস্ত‌ক্ষে‌পে তা বা‌তিল হ‌য়ে‌ছে।

‌বেনা‌পোল কাস্টমস ক‌মিশনার বেলাল হোসাইন চৌধুরী জানান, বেনা‌পোল বন্দর দি‌য়ে সরকার প্র‌তি বছর সা‌ড়ে পাঁচ হাজার কো‌টি টাকার রাজস্ব আদায় ক‌রে থা‌কে। এভা‌বে ঘন ঘন আমদা‌নি-রফতা‌নি কা‌নিজ্য বন্ধ থাক‌লে রাজস্ব আদা‌য়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়।

বিষয়‌টি নি‌য়ে বি‌ভিন্ন মহ‌লে কথা হ‌য়ে‌ছে। সমস্যা দ্রুত সমাধা‌নের চেষ্টা চল‌ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD