শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন ১০ জন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: দেশের ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।

নতুন ডিসিরা যেসহ জেলায় যোগদান করবেন- ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, পিরোজপুর, টাঙ্গাইল, নড়াইল, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও বগুড়া।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কবির মাহমুদকে বরগুনা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুর, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হায়াত-উদ-দৌলা খানকে ব্রাহ্মণবাড়িয়া, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলামকে টাঙ্গাইল, একই বিভাগের উপসচিব আঞ্জুমান আরাকে নড়াইল, বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলামুর রহমানকে নাটোর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাসকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আলী আকবরকে মাগুরা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এস এম মোস্তফা কামালকে সাতক্ষীরা এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহমদকে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD