শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

রৌমারীতে লাশবিহীন কবর নিয়ে চলছে গুঞ্জন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

আবু সাইদ, রৌমরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: উপজেলার জিগ্নিকান্দি গ্রামে একটি রহস্যজনক কবরের সন্ধান পাওয়া গেছে। এলাকার বাসিন্দা মাইন উদ্দিন তার বর্গা চাষের জমিতে ঘাসমারা কীটনাশক ওষুধ দিতে গেলে তখন কবরটি দেখতে পান। পরে তিনি ঐ গ্রামের বাসিন্দা সাইদুর রহমান, হাশিনুর রহমান, মাছুদ মিয়া ও আব্দুল করিম মিয়াকে বিষয়টি জানালে তারা কবরটি দেখতে যান। তবে সেখানে কোন লাশ ছিল না।
ঠিক কতদিন আগে কবরটি খনন করা হয়েছে তা বলা যাচ্ছে না। কবরটি যে কোদাল দিয়ে খনন করা হয়েছে সেটিও কবরে ছিল।

বিষয়টি তাৎক্ষনিক রৌমারী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ বলছেন, যে জমিতে কবরটি খনন করা হয়েছে সে জমিটির বর্গা চাষ নিয়ে বিরোধ থাকতে পারে। প্রতিপক্ষ ভীতি সৃষ্টির জন্য কবরটি খনন করতে পারে।

উক্ত জমির মালিক আলহাজ্ব মোতালেব হোসেন। তিনি বর্তমানে রৌমারী বাজারের বসবাস করেন। ঘটনাটি মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে কবরটি দেখার জন্য শত শত মানুষ ওই এলাকায় ভীড় জমায়। গোটা এলাকায় এখন লাশবিহীন কবর নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। কেউ কেউ ধারণা করছে কাউকে হত্যা করে নির্জন ওই এলাকার সেই কবরে পুঁতে দেয়ার ভীতিকর পরিকল্পনাও থাকতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD