শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

রপ্তানির বিপরীতে উৎসে কর কমানোর দাবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে পোশাক এক্সেসরিজ প্রস্তুত ও রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএপিএমইএ।

বুধবার (০৪ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। তাদের সঙ্গে একমত পোষণ করে বিকেএমইর পক্ষ থেকেও রফতানি মূল্যের উপর উৎসে আয়কর কর্তন না করে (সিএম) এর উপর শূন্য দশমিক ৫০ শতাংশ চূড়ান্ত উৎসে কর নির্ধারণের দাবি জানানো হয়েছে। বর্তমানে এটি শূন্য দশমিক ৭০ শতাংশ রয়েছে।

এ সময় এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এনবিআর’র কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পোশাক, নিটওয়ার, কম্পোজিট ও প্যাকেজিং খাতের সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া, দেশের অর্থনীতির স্বার্থে গামেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানের করপোরেট কর ১২ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়।

হস্তশিল্প পণ্য রফতানির ওপর নগদ সহায়তা ৩০ শতাংশ করার অনুরোধ জানানো হয়। যা বর্তমানে রয়েছে ২০ শতাংশ।

আলোচনায় বিকেএমই’র পক্ষ থেকে রফতানি মূল্যের উপর উৎসে কর দশমিক ৫০ শতাংশ করা, নিটওয়ার ও ওভেন গার্মেন্ট উৎপাদন ও রফতানি নিয়োজিত কর দাতাদের পণ্য রফতানিতে উৎসাহিত করতে আগামী ৫ বছর ১২ শতাংশ হারে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন কারখানাকে ১০ শতাংশ হারে আয়কর অন্তর্ভুক্ত করাসহ ২৬ দফা সুপারিশ দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD