শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

গ্রীন লাইন ও দিদার পরিবহন সংঘর্ষে নিহত ১, আহত ১০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটের কেন্দুয়া এলাকায় বিসমিল্লাহ ফিড মিলস লি. এর সামনে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কেন্দ্র ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ও চিটাগাং থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন (২৫) রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে গ্রীনলাইন পরিবহনের হেলপার ছিল।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম খায়রুল আনাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা গ্রীনলাইন পরিবহন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহন জেলার মোল্লাহাটের কেন্দুয়া নামকস্থানে পৌঁছালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আহতদের উদ্ধার করে ফকিরহাট ও খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD