এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নির্মম নির্যাতনের শিকার ফয়সালকে (১৪) কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্মম নির্যাতনের শিকার ফয়সাল অষ্টম শ্রেণীর ছাত্র।
অভিযোগসুত্রে জানা যায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে স্কুলে যায়। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ফাঁকি দিয়ে বাড়ি যেতে চাইলে প্রধান শিক্ষক তাকে ধরে এনে নির্মমভাবে বেত্রাঘাত করে। এতে ফয়সাল জ্ঞান হারিয়ে ফেললে তার সহপাঠীরা তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিযাতনের শিকার হয় ফয়সাল সম্পর্কে হাসপতালে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মামুনুর রশিদ জানান, ছাত্রকে অতিরিক্ত মারধরের কারণে ভয়ে ও মানসিক চাপে শ্বাস কষ্ট দেখা দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ জানান, ফয়সালের মৌখিক অভিযোগ পেয়েই আমি প্রধান শিক্ষককে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছি এবং বলেছি ছাত্রের পিতামাতার নিকট ভুল স্বীকার করার জন্য নতুবা আমি আইনগত ব্যবস্থা নিব।