শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

কাপাসিয়ায় ২জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: কাপাসিয়া উপজেলায় পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি ও হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাহমুদুল হাসান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে সোমবার (১৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়। কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন বোর্ড সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আব্দুর রহিম প্রমুখ।

নির্বাচিত ওই ২ শিক্ষক আগামী ২০ সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মোছলিমা আক্তার ১৯৯৮ সালে পাক বাঘিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৯ সালে পাবুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

মো. মাহমুদুল হাসান ২০০৯ সালে গাওরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০১২ সালে হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD