শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

২০১৮ সালে ভৈরবের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সঞ্চিতা রানী নাহা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা রানী নাহা ভৈরব থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ২০১৮ নির্বাচিত হয়েছেন। ভৈরব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকা নির্বাচিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল এর সভাপতিত্বে এবং শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কমিটির কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দিক যাচাই-বাছাই করে মহিলা ক্যাটাগরিতে সঞ্চিতা রানী নাহা’কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করেন।

সঞ্চিতা রানী নাহা ভৈরব পৌর শহরের কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৫ সালে প্রধান শিক্ষিকা হিসেবে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় যোগদান করেন।

তার স্বামী সজল কুমার দেব ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। সেই সুবাদে স্বামীর কর্মস্থল ভৈরবে বদলী হয়ে এসে একাধিক স্কুলে অত্যন্ত সুনাম ও দতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ পর্যন্ত যেসব স্কুলে তিনি দায়িত্ব পালন করেছেন শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। পিছিয়ে পড়া কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকেও বিভিন্ন উন্নয়ন মূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন।

এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা পর্যায়ের একজন সঙ্গীত প্রশিক্ষক হিসেবেও দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভৈরব পৌর শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD