শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

ভর্তি পরীক্ষায় জালিয়াতির গেম ওভার : গোলাম রব্বানী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির গেম ওভার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাবির ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রক্টর বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ভর্তি পরীক্ষায় কোনো অঘটন বা অন্য কোনো অনাকাঙ্খিত খবর নেই। আমরা জালিয়াতিবিহীন কাঙ্খিত পরীক্ষা নিতে পেরেছি। পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে জেনে আমরাও আনন্দিত। সবাই মিলে এত বড় ধরনের কাজ সম্পন্ন করতে পারায় খুব ভালো লাগছে। সামনের পরীক্ষাগুলোও যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

এর আগে বেলা সাড়ে ১০টায় ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের দুইটি কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

পরিদর্শন শেষে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, কঠোর নজরদারিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সহকর্মীদের পর্যবেক্ষণেরই শুধু নয়, পর্যবেক্ষণের বাইরের কাজেও এবার কড়া নজরদারি রয়েছে। প্রক্টরিয়াল টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, বিগত সময়ের অভিজ্ঞতা থেকে আমরা সকল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করেছি। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি চক্রকে শনাক্ত করে আমরা আইনের আওতায় এনেছি। এটা অসাধু কর্মকাণ্ডের প্রতিরোধক হিসেবে কাজ করেছে। এর ফল এখন আমরা পাচ্ছি। আমি ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি। পরীক্ষার প্রশ্ন, প্রশ্নপত্রের মান, ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে তারাও সন্তুষ্ট।

উল্লেখ্য, গ-ইউনিটে এক হাজার ২৫০টি আসনের জন্য মোট ২৬ হাজার ৯৬০জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৫৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD