শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

অবশেষে কিশোরগঞ্জে হচ্ছে আইটি পার্ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: সকল ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে কিশোরগঞ্জে প্রতিষ্ঠা হচ্ছে আইটি পার্ক। ইতিমধ্যে জায়গা নির্বাচন করে প্রস্তাব পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী শহরতলীর শোলমারা এলাকায় সদর উপজেলা কমপ্লেক্স সংলগ্ন গণপূর্ত বিভাগের একটি বিশাল পরিত্যক্ত জায়গা নকশা পর্যাবেক্ষণ করে পরিদর্শন করেছেন এবং এখান থেকে ৫ একর জায়গা আইটি পার্কের জন্য প্রস্তাব করা হয়েছে।

বিগত ২০১৩ সাল থেকে উদ্যোগটি শুরু হলেও জায়গা নির্বাচনের সমস্যার কারণে এতদিন উদ্যোগটি সাফল্যর মুখ দেখেনি। শহরে আইটি পার্ক হলে কিশোরগঞ্জবাসীকে তথ্য প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের সুযোগ থেকে আর বঞ্চিত থাকতে হবে না।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, আইটি পার্কের জন্য ইতিমধ্য জায়গা নির্বাচন করে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গেও কথা হয়েছে।

কিশোরগঞ্জে আইটি পার্ক প্রতিষ্ঠা হলে স্থানীয় উদ্যোক্তাদের জন্য তথ্য প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের সুযোগ হাতের নাগালের মধ্যে চলে আসবে। পাশাপাশি সামগ্রিকভাবে দেশের তথ্যপ্রযুক্তিতেও উন্নয়নের সাফল্য আসবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD