শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

উদ্বোধনের অপেক্ষায় গোপালগঞ্জ রেলপথ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

এম শিমুল খান, গোপালগঞ্জ, প্রতিনিধি: গোপালগঞ্জে সাড়ে ১২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৪ কিলোমিটার রেলওয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। এ মাসের যে কোনও দিন প্রধানমন্ত্রী এ রেললাইনের উদ্বোধন করবেন। কখন রেল চলাচল শুরু হবে এই প্রতিক্ষায় আছে গোপালগঞ্জের মানুষ।

দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ গত ২০১৫ সালের নভেম্বরে কাজ শুরু করেন। এরই মধ্যে তারা তাদের কাজ শেষ করেছেন। এখন শুধুমাত্র কোথাও কোনও ত্রু টি রয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা পর্যন্ত ৪৪ কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করা হয়েছে।

নির্মাণ প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানির প্রকৌশলী এখলাসুর রহমান ও তমা গ্রুপের প্রজেক্ট ম্যানেজার এস এম নজরুল জানান, আমাদের কাজ এক কথায় শেষ, অর্থাৎ শেষ মুহূর্তের ডেকোরেশনের কাজ চলছে। ৪৪ কিলোমিটার রেল লাইন, একটি রেল ব্রিজ, ৪৩টি কার্লভাট, এবং ৬টি রেল স্টেশন নির্মাণ প্রকল্পের জন্য সর্বমোট ১২ শ’ ৫৮ কোটি টাকা খরচ হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, গোপালগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে এ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে। এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে এই রেল লাইন উদ্বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলাবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD