শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

১০০তম ম্যারাথনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন শিবা শংকর পাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
বাংলাদেশী পতাকা হাতে দৌড়বিদ শিবা শংকর পাল

জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা: অদম্য ইচ্ছাশক্তিই গৌরবের সারথি। ৫২ বছর বয়সী বাংলাদেশি ক্রীড়ামোদি, বিশিষ্ট দৌড়বিদ শিবা শংকর পাল ইন্টারলকেণ্ট সেন্ট্রাল সুইজারল্যান্ডে ২৬তম ইয়ংফ্রাউ ৯৮তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন। আর এ বছরের নভেম্বরে নিউইয়র্কে ১০০তম ম্যারাথনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিবা শংকর পাল।

দৌড়ের কোড নাম্বার হাতে শিবা শংকর পাল

জানা গেছে, গত ১২ই আগস্টে শিবা শংকর পাল জার্মানির বায়ার্নের আলগয়ে ঐতিহ্যবাহী আলগয় প্যানারোমা ম্যারাথনে বিশ্বের প্রায় দেড় হাজার প্রতিযোগীর সঙ্গে একমাত্র বাংলাদেশি দৌড়বিদ হিসেবে ৯৭তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেন। যার মাধ্যমে বাংলাদেশের হয়ে বিশ্বের নানা প্রান্তে লাল-সবুজের পতাকা উড়ানোর ঐতিহাসিক গৌরব অর্জন করেছে চলেছেন শিবা শংকর পাল।

৫২ বছর বয়সী দৌড়বিদ শিবা শংকর পাল

বায়ার্নের আলগয়ে জনথফেনের প্যানারোমা ম্যারাথন মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উঁচু-নিচু পাহাড় আর সমতলের ৪২ দশমিক ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। আর এই ট্র্যাকে দৌঁড়াতে হলে প্রয়োজন বাড়তি দৈহিক শক্তি ও দম। যা শিবা শংকর পাল ৫২ বছর বয়সেও দেখাতে সক্ষম হয়েছেন।

পরিবারের সদস্যদের সাথে দৌড়বিদ শিবা শংকর পাল

শিবা শংকর পাল মানুষটা ছোট খাট গড়নের হলেও দৌড়ান বেশ। প্রতিযোগিতায় প্রথম ১০ জনের তালিকায় তিনি থাকতে না পারলেও শিবা শংকর পাল মনে করেন, ম্যারাথনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করানোই তার প্রধান লক্ষ্য।

খোঁজ নিয়ে যায়, রাজধানী ঢাকার অদূরে নবাবগঞ্জে জন্ম নেয়া ক্রীড়াপ্রেমিক শিবা শংকর পাল পেশায় একজন সফল ব্যবসায়ী। জার্মানির মিউনিখের সুপরিচিত পাল ইলেকট্রনিকের স্বত্বাধিকারী তিনি। জার্মান অভিবাসী উদ্যোক্তা হিসেবে তিনি জার্মানির সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছেন। যার স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যে তিনি সম্মানিত হয়েছেন দেশটির সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক নানা সম্মাননায়।

জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হিসেবে ৫২ বছর বয়সী শিবা শংকর পাল মনে করেন, আগামী নভেম্বরে আমেরিকার নিউইয়র্কে ১০০তম ম্যারাথনে অংশ নেয়ার বিষয়টিকে তিনি খুবই বড় করে দেখছেন। কারণ কোনো বাংলাদেশীর ১০০তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণের বিরল অর্জনটি তিনিই করতে যাচ্ছেন।

এদিকে অলিম্পিকের পর ইন্টারলকেণ্ট সেন্ট্রাল সুইজারল্যান্ডে ২৬তম ইয়ংফ্রাউ ম্যারাথনে বিশ্বের ৬৬টি দেশের প্রায় চার হাজার দৌড়বিদের সঙ্গে চতুর্থবারের মতো ৯৮তম ম্যারাথন অংশ নেন একমাত্র বাংলাদেশী শিবা শংকর পাল।

এ বিষয়ে অনুভূতি ব্যক্তকারী শিবা শংকর পাল বলেন, ৯৯তম ম্যারাথন হবে আমার বাসভূমি মিউনিক ম্যারাথন। আর এ বছরের নভেম্বরে নিউইয়র্ক ম্যারাথনে একমাত্র বাংলাদেশের পক্ষে লাল-সবুজের পতাকা হাতে ১০০তম ম্যারাথনে অংশ নেয়াই হবে আমার জন্য জীবনের সেরা সাফল্য।

ব্যক্তিগত জীবনে স্ত্রী শিখা, দুই ছেলে ম্যাক্সি মিলিয়ান ও দিব্য আর মেয়ে ত্রয়ীকে নিয়ে সুখী সংসার জীবনের অধিকারী শিবা শংকর পাল। সফল হয়েছেন উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ক্রীড়া অনুরাগী হিসেবে। যা, আজ শুধু দেশে নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে যাচ্ছে অদম্য ইচ্ছাশক্তির প্রাণপুরুষ শিবা শংকর পালের গৌরগাথা ম্যারাথনের গল্প-কাব্য। আর অনেকের কাছে তিনি হয়ে উঠেছেন বিশেষ অনুপ্রেরণা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD