শিরোনাম :
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি ঢাবিতে চীনা ভাষা দিবস উপলক্ষে ডাবিং প্রতিযোগিতা তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, বেইজিংয়ের কড়া প্রতিবাদ সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার পর বৈঠক: ইরান এআই প্রযুক্তি চাকরি বদলায়, বেকারত্ব নয়: নোবেল জয়ী হেকমান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক তুর্কমেনিস্তান সফরে চীনের উপপ্রধানমন্ত্রী পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আন্তালিয়া ডিপ্লোমেসিতে বাংলাদেশের ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র

কাশিয়ানীর রামদিয়ার বাজার সড়কটি মরণফাঁদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের প্রধান সড়কের বেহাল দশা পিচ উঠে খানাখন্দে পরিণত হয়েছে। যেন দুর্ভোগের আরেক নাম রামদিয়া বাজারের সড়ক। রামদিয়া বাজারে এই সড়কটি জেলা এবং উপজেলা শহরে যাওয়ার একমাত্র পথ এটি। কিন্তু বেথুড়ীয়া ব্রীজ থেকে বালিকা বিদ্যালয় হয়ে বিশ্বরোড পর্যন্ত রামদিয়া বাজারের একমাত্র এই সড়কটি এখন মরণফাঁদ।

সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রামদিয়া বাজারের গুরুত্বপূর্ণ এই রাস্তা মেরামত না করায় জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই চলাচল করছে বিভিন্ন ছোট-বড় যানবাহন। আর মাঝে-মধ্যে ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনায় আহতসহ নিহতের ঘটনাও ঘটছে। সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলে ওই সব গর্তে পানি জমে যায়। এর ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সড়কের এমন বেহাল দশার কারণে মালামাল পরিবহনে সময় যেমন বেশি লাগছে, অপরদিকে ভাড়ার পরিমাণও দ্বিগুণ গুনতে হচ্ছে।

রামদিয়া সরকারী এস কে কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নিত্যনন্দ বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এবং সর্বস্তরের জন সাধারণ এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়েই যাতায়াত করে থাকেন। বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকার কারণে প্রায়ই যানবাহনের চাকার পানি ছিটকে শিক্ষার্থীসহ সকলের পোশাক নষ্ট হয়ে যায়। এই ভাঙ্গা রাস্তার গর্তে পড়ে প্রায়ই অটোরিক্সা, মোটর সাইকেল দুর্ঘটনার সস্মুখীন হচ্ছে। রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

বেথুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খিরোদ রঞ্জন বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তাই বৃহত্তর স্বার্থে অতি দ্রুত রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD