শিরোনাম :
২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের পর এবার উত্তাল ইতালি: ব্যয়বৃদ্ধি ও বাড়তি করের প্রতিবাদে রণক্ষেত্র বিভিন্ন শহর, আহত ১৪১ পুলিশ রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার নির্মাতাদের অংশগ্রহণে নিংপোতে যুব চলচ্চিত্র সপ্তাহ মেকং নদীপথের সার্বিক সুরক্ষায় চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের সমন্বিত উদ্যোগ পণ্য আমদানিকারক ও বহুজাতিক ব্র্যান্ডগুলোর অন্যতম আস্থার কেন্দ্র চীনের ক্যান্টন মেলা মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ফ্রান্সে ব্যয়বৃদ্ধিবিরোধী বিক্ষোভ রূপ নিল ভয়াবহ দাঙ্গায়: ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর, পদত্যাগপত্র নাকচ মাখোঁর জাপানে কর্মসংস্থানে ঐতিহাসিক চুক্তি: আগামী ১ এপ্রিল থেকে কর্মী নিয়োগ শুরু, মিলবে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ

কিশোরগঞ্জের পাট চাষীদের মুখে সোনালী হাসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

এ.এ. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: এক সময় বাংলাদেশ পাট চাষ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত। এ দেশে ব্যাপক ভিত্তিতে পাট চাষ করা হতো। পাটকে বলা হতো সোনালী আঁশ। প্রধান অর্থকরী ফসল হিসাবে পাট ছিল শীর্ষে।

কিশোরগঞ্জের হাজার হাজার হেক্টর জমিতে পাট চাষ করা হতো। কৃষকেরা লাভের মুখ দেখতে না পেয়ে পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলে। বর্তমানে পাট ও পাট জাতীয় পণ্যর চাহিদা ও দাম বৃদ্ধি পাওয়াতে আবারও শুরু হয়েছে পাট চাষ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মোতাবেক এবার জেলাতে ৫ হাজার হেক্টরেরও অধিক জমিতে পাট চাষ করেছেন বিভিন্ন উপজেলার কৃষকেরা। এবার রোগবালাই কম হওয়ার দরুন ফলন ভাল হয়েছে।

কটিয়াদী, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া, বাজিতপুর, করিমগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলাতে এবার পাঁচ হাজার হেক্টরেরও অধিক জমিতে এবারপাট চাষ হয়েছে। আবাদি ও অনাবাদী জমিতে বিভিন্ন উন্নতমানের পাট চাষ হয়েছে।

কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাট চাষী তাহের আরী জানান, এবার পাট চাষ করে মনপ্রতি ১৮০০ থেকে ২০০০ টাকা বিক্রি করে মোটামুটি লাভের মুখ দেখতে পাইছি, সামনের বার আরো বেশি কইরা পাট চাষ করবাম।

হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের মন্নাফ মিয়া জানান, ডোবা নালা কম থাকনের কারণে পাটের জাঁক দিতে সমস্যয় পড়তে হইছে। কিন্তু বাজারে দাম ভাল পাইছি। মন প্রতি ১৮০০শত টাহা কইরা পাইছি। আল্লাহ চাহে তো সামনেও পাট চাষ করুম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD