শিরোনাম :
২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের পর এবার উত্তাল ইতালি: ব্যয়বৃদ্ধি ও বাড়তি করের প্রতিবাদে রণক্ষেত্র বিভিন্ন শহর, আহত ১৪১ পুলিশ রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার নির্মাতাদের অংশগ্রহণে নিংপোতে যুব চলচ্চিত্র সপ্তাহ মেকং নদীপথের সার্বিক সুরক্ষায় চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের সমন্বিত উদ্যোগ পণ্য আমদানিকারক ও বহুজাতিক ব্র্যান্ডগুলোর অন্যতম আস্থার কেন্দ্র চীনের ক্যান্টন মেলা মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ফ্রান্সে ব্যয়বৃদ্ধিবিরোধী বিক্ষোভ রূপ নিল ভয়াবহ দাঙ্গায়: ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর, পদত্যাগপত্র নাকচ মাখোঁর জাপানে কর্মসংস্থানে ঐতিহাসিক চুক্তি: আগামী ১ এপ্রিল থেকে কর্মী নিয়োগ শুরু, মিলবে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের যৌক্তি সমাধান হবে : গণশিক্ষামন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের যৌক্তি সমাধান হবে বলে জানিয়েছেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বলেন, ‘আগে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষ তৃতীয় শ্রেণিতে ছিলেন, এখন দ্বিতীয় শ্রেণি হয়ে গেছে। বেতন কতটা হলে বৈষম্য থাকবে না, সেটা সরকারের সব অর্গান মিলে করবে। যদি যৌক্তিক হয়, আমি সরকারের কাছে তা তুলে ধরবো।’ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘নির্বাচন কয়েক মাসের মধ্যেই হবে। এই মুহূর্তে যারা আন্দোলনের কথা বলছেন, আমি মনে করি তারা বুঝবেন। আওয়ামী লীগ সরকারই কেবল শিক্ষার জন্য সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি, সম্মান বৃদ্ধি যেভাবে করেছে, তাদের আশ্বস্ত থাকা দরকার। এই সরকারের ধারাবাহিকতা থাকলে তাদের আশাটা পূর্ণ হতে পারে বলে আমি মনে করি। আমি আহ্বান জানাবো, এই ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে তাদের অপেক্ষা করা দরকার।’

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও শিক্ষক আন্দোলন প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে বিদ্যালয় জাতীয়করণ করেছেন, বৃটিশ করেনি, পাকিস্তানও করেনি। বঙ্গবন্ধু করেছিলেন, আর শেখ হাসিনা করেছেন। যেটা যৌক্তিক সমাধান সেটাই করা হবে।’

শিক্ষকদের বেতন নিয়ে গণশিক্ষামন্ত্রী আরও বলেন, ‘অন্য দেশের মতো আমরা শিক্ষকদের মূল্য বা সম্মানি দিতে পারি না। পৃথিবীর অনেক দেশ আছে, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের বেতন কাঠামো বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামোর মতো। এখন পর্যন্ত আমাদের অর্থনীতি এতোটা মজবুত হয়নি। আমি মনে করি শিক্ষাবান্ধব সরকার এটা ভাববেন এবং করবেন।’

অস্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় আনার প্রসঙ্গে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD