শিরোনাম :
বিশ্ববাজারে পণ্যমূল্য ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস: নেপথ্যে যুদ্ধ, সংঘাত ও আবহাওয়া সংকট নতুন বাণিজ্যিক ধারা সৃষ্টি ও সরবরাহ শৃঙ্খলের ঘাটতি পূরণে হাইনানের বিশেষ উদ্যোগ ইতিহাস অস্বীকারের প্রবণতা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্রাসন মুছে ফেলতে চায় ডানপন্থী শক্তি বেইজিংয়ে চার দিনব্যাপী অনুষ্ঠিত হলো সিপিসির বিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন ইতিহাসের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদ খানের ২০০ উইকেট সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: ধাওয়াকারীরা ‘পুলিশের লোক’ ছিল বলে আটক বন্ধুর দাবি জাপানে চার দিনের সফল সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আইসিটিতে বিদেশি আইনজীবী লড়ার সুযোগ নেই: আনিসুল-সালমানসহ ৫ আসামির আবেদন নাকচ বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর: প্রথম ইউনিটে ‘ক্রিটিক্যালিটি’ প্রক্রিয়ার অনুমোদন সাফল্যের চার বছর: মানবিকতার আলো ছড়াচ্ছে জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশন

নতুন বাণিজ্যিক ধারা সৃষ্টি ও সরবরাহ শৃঙ্খলের ঘাটতি পূরণে হাইনানের বিশেষ উদ্যোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, পরিবেশ ও পরিবেশবিজ্ঞান মন্ত্রণালয় এবং শুল্ক মহাপরিদপ্তর—এই ৪টি বিভাগ সম্প্রতি যৌথভাবে ‘হাইনান অবাধ বাণিজ্য বন্দরের উদারীকরণ ও সুবিধাজনকরণের স্তর আরও উন্নত করার বিষয়ে বিজ্ঞপ্তি’ জারি করেছে।

বিজ্ঞপ্তিতে পণ্য বাণিজ্যের আধুনিকায়ন ও উন্নয়ন ত্বরান্বিত করা, সেবা বাণিজ্যের স্বাধীনতা ও সুবিধাজনকরণ প্রসারিত করা এবং বাণিজ্যের নতুন রূপ ও নতুন মডেল উদ্ভাবন—এই তিনটি দিককে ঘিরে ১৬টি পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে।

পণ্য বাণিজ্যের ক্ষেত্রে অটোমোবাইল, পেট্রোরসায়নিক নতুন উপকরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ শিল্পকে কেন্দ্র করে বন্ডেড তত্ত্বাবধান, বন্ডেড ডেলিভারি, গবেষণা ও পরীক্ষণসহ সহায়ক পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে; বাণিজ্য ও শিল্পের সমন্বিত উন্নয়ন জোরদার করে শিল্পশৃঙ্খলকে শক্তিশালী করা, শৃঙ্খলের ঘাটতি পূরণ এবং শৃঙ্খল সম্প্রসারণে সহায়তা করা হবে। সেবা বাণিজ্যের ক্ষেত্রে চিকিৎসা, বিমা, পেশাগত যোগ্যতার স্বীকৃতি ইত্যাদি সেবা খাতে স্বায়ত্তশাসিত উন্মুক্ততা আরও প্রসারিত করা হবে, বিদেশি নাগরিকদের দেশে প্রবেশ ও পেশা পরিচালনার সুবিধাজনক স্তর উন্নত করা হবে এবং পর্যটন, আধুনিক সেবা ইত্যাদি প্রধান শিল্পের উদ্ভাবনী উন্নয়ন ত্বরান্বিত করা হবে। বাণিজ্যের নতুন রূপ ও নতুন মডেলের ক্ষেত্রে বন্ডেড মেরামত, পুনর্নির্মাণ ইত্যাদি নতুন ব্যবসায়িক ধারা সম্প্রসারণের অন্বেষণ করা হবে, হাইনান ফ্রি ট্রেড পোর্ট ও হংকংয়ের সর্বাত্মক গভীরতর সহযোগিতাকে সমর্থন করা হবে, গ্রেটার বে এরিয়া (কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল)-এর সঙ্গে সমন্বিত উন্নয়নের স্তর উন্নত করা হবে এবং বাণিজ্য উন্নয়নের নতুন গতিশীলতা সৃষ্টি করা হবে।

সূত্র: স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD