শিরোনাম :
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি ঢাবিতে চীনা ভাষা দিবস উপলক্ষে ডাবিং প্রতিযোগিতা তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, বেইজিংয়ের কড়া প্রতিবাদ সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার পর বৈঠক: ইরান এআই প্রযুক্তি চাকরি বদলায়, বেকারত্ব নয়: নোবেল জয়ী হেকমান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক তুর্কমেনিস্তান সফরে চীনের উপপ্রধানমন্ত্রী পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আন্তালিয়া ডিপ্লোমেসিতে বাংলাদেশের ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র

গৌরীপুরে গর্ভপাতের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: স্বামীর কথায় গর্ভের সন্তান নষ্ট করতে হাতুড়ের ডাক্তারের ওষুধ খেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে দুলেনা বেগম (২৫) নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে দু’সন্তানের জননী ওই গৃহবধূর মৃত্যু ঘটে।

দুলেনা গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হাটিশিরা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আব্দুর রাশিদের স্ত্রী।

জানা গেছে আব্দুর রাশিদের সাথে একই উপজেলার কুমড়ী গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে দুলেনার ৭ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দু’সন্তান রয়েছে।

নিহতের ভাই কামরুল ইসলাম জানান, গর্ভজাত সন্তান নষ্ট করার জন্য ২৫ আগস্ট তার বোনকে স্থানীয় হাতুড়ে ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়ান স্বামী রাশিদ। এরপর থেকে দুলেনার রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতালে না নিয়ে হাতুড়ে ডাক্তারের পরামর্শে বাড়িতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল তার স্বামী।

এক পর্যায়ে দুলেনার রক্তক্ষরণ বৃদ্ধি পেলে মঙ্গলবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯ টার দিকে তার মৃত্যু ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD