শিরোনাম :
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের পর এবার উত্তাল ইতালি: ব্যয়বৃদ্ধি ও বাড়তি করের প্রতিবাদে রণক্ষেত্র বিভিন্ন শহর, আহত ১৪১ পুলিশ রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার নির্মাতাদের অংশগ্রহণে নিংপোতে যুব চলচ্চিত্র সপ্তাহ মেকং নদীপথের সার্বিক সুরক্ষায় চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের সমন্বিত উদ্যোগ পণ্য আমদানিকারক ও বহুজাতিক ব্র্যান্ডগুলোর অন্যতম আস্থার কেন্দ্র চীনের ক্যান্টন মেলা মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ফ্রান্সে ব্যয়বৃদ্ধিবিরোধী বিক্ষোভ রূপ নিল ভয়াবহ দাঙ্গায়: ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর, পদত্যাগপত্র নাকচ মাখোঁর জাপানে কর্মসংস্থানে ঐতিহাসিক চুক্তি: আগামী ১ এপ্রিল থেকে কর্মী নিয়োগ শুরু, মিলবে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ ফ্রাঙ্কফুর্টে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জার্মানি যুবলীগ ও ছাত্রলীগের দোয়া ও আলোচনা সভা ‘দল যেন বিব্রত না হয়’: জাতীয় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার নির্মাতাদের অংশগ্রহণে নিংপোতে যুব চলচ্চিত্র সপ্তাহ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জাতীয় চলচ্চিত্র প্রশাসনের তত্ত্বাবধানে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চ্যচিয়াং প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ নিংপোতে উদ্বোধন হয়েছে। সিএমজি’র প্রধান শেন হাইসিয়ং এবং চ্যচিয়াং প্রদেশের গভর্নর লিউ চিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিএমজি’র উপ-প্রধান ছি চুছুয়ান তাঁর ভাষণে বলেন, সিএমজি হলো চীনা চলচ্চিত্র উন্নয়নের সাক্ষী, রেকর্ডার এবং অংশগ্রহণকারী ও সহায়ক। ১৮ অক্টোবর সিএমজি চ্যচিয়াংয়ের সাথে মিলে, ২০২৬ ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ পালন করছে। এটি আলো ও ছায়ার আদান-প্রদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা, গভীর একীভূতকরণের সৃজনশীল অনুশীলন, এবং পর্বত ও সমুদ্রের ওপারে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার বহিঃপ্রকাশ।

এবারে চলচ্চিত্র সপ্তাহের লক্ষ্য হলো, একটি পেশাদার ও পূর্ণাঙ্গ চলচ্চিত্র প্ল্যাটফর্ম তৈরি করা; তরুণদের চলচ্চিত্র নির্মাণ ও উদ্ভাবনকে সমর্থন করা; নতুন চলচ্চিত্রশক্তি লালন করা; চলচ্চিত্রের প্রযুক্তির ব্যবহার বাড়ানো; এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বিনিময় ত্বরান্বিত করা।

২৩ অক্টোবর সন্ধ্যায়, ২০২৬ সালের ইয়াংসি নদী বদ্বীপ আন্তর্জাতিক যুব চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে। রাশিয়া, বেলারুস, সুইডেন, নেদারল্যান্ডস, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ; চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব; এবং চীন ও আফ্রিকার তরুণ চলচ্চিত্র-নির্মাতাদের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

সূত্র: প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD