শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

ঝিনাইদহ সড়ক ও মহাসড়কে ৮ মাসে নিহত ৪৫

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সড়কগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘনায় মানুষের জীবন বিপন্ন হচ্ছে। সড়ক মহাসড়কে এই মৃত্যুর মিছিল যেন কোন ভাবেই থামছে না।

গত ৮ মাসে জেলার পরিসংখ্যান তাই বলছে। ২০১৮ সালের ৮ মাসে ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কেটে কমপক্ষে মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাসহ রয়েছে ৫ জন কলেজ ছাত্র।

বিভিন্ন থানা ও পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে গত ৮ মাসে সড়ক দুর্ঘটনায় সবচে বেশি মানুষ মারা গেছে ঝিনাইদহ সদর উপজেলায়। দ্বিতীয় স্থানে রয়েছে শৈলকুপা।

সুত্রমতে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সদরে ২৫ জন, কালীগঞ্জে ৮ জন, শৈলকুপায় ৪ জন, কোটচাঁদপুরে ৩ জন, মহেশপুরে ১ জন ও হরিণাকুন্ডুতে ৪ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকার জানান, ট্রাফিক আইন না মানা, অসর্তকতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অদক্ষতার কারণই হচ্ছে দুর্ঘটনার মুল কারণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD