শিরোনাম :
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে। ফলে চাকরি, ক্যারিয়ার গঠন এবং দীর্ঘমেয়াদে জার্মানিতে বসবাসের পরিকল্পনা করা দক্ষ কর্মীদের জন্য দেশটি সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠেছে।

সম্প্রতি দুবাইয়ের দুসিত থানি হোটেলে অনুষ্ঠিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের এক ফায়ারসাইড চ্যাটে এ তথ্য জানান ওয়াই-অ্যাকসিসের ডিরেক্টর ক্লিন্ট খান। তিনি বলেন, পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বর্তমানে প্রায় ৩০ লাখ শূন্য পদ রয়েছে। এর মধ্যে জার্মানিতেই রয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ, যা ইইউর মোট চাহিদার প্রায় ২৫ শতাংশ।

জার্মানিতে দক্ষ কর্মীদের প্রবেশের একটি উল্লেখযোগ্য সুযোগ হলো ‘অপরচুনিটি কার্ড’। এটি মূলত চাকরি খোঁজার জন্য দেওয়া একটি রেসিডেন্স পারমিট। এর মাধ্যমে ইইউ-বহির্ভূত দেশের নাগরিকরা আগে থেকে চাকরির চুক্তি না থাকলেও যোগ্যতার ভিত্তিতে চাকরি অনুসন্ধানের জন্য সর্বোচ্চ ১২ মাস জার্মানিতে অবস্থান করতে পারেন।

অপরচুনিটি কার্ডের সুবিধা নিয়ে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার পাশাপাশি শুরুতে খণ্ডকালীন কাজ করার সুযোগ রয়েছে। পরবর্তীতে পূর্ণকালীন চাকরি পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট নিয়োগকর্তা স্পন্সর করতে রাজি হলে নির্দিষ্ট ওয়ার্ক পারমিটে যাওয়ার সুযোগ থাকে।

পয়েন্টভিত্তিক পদ্ধতিতে অপরচুনিটি কার্ড পেতে আবেদনকারীর স্বীকৃত একাডেমিক বা ভোকেশনাল ডিগ্রি, নিজের জীবনযাপনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত অর্থ এবং নির্ধারিত পয়েন্ট থাকতে হয়। পেশাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও ভাষাগত দক্ষতার মতো বিষয় বিবেচনায় পয়েন্ট নির্ধারণ করা হয়।

এ ছাড়া জার্মানিতে স্বীকৃত বিদেশি শিক্ষাগত যোগ্যতা থাকা দক্ষ কর্মীরাও নির্দিষ্ট শর্তে এই কার্ডের জন্য যোগ্য হতে পারেন।

সূত্র: গালফ নিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD