শিরোনাম :
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিশ্বে একটিই চীন এবং তাইওয়ান চীনের অংশ। এক-চীন নীতি মেনে চলা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। আন্তর্জাতিক সমাজেও এ ব্যাপারে ব্যাপক ঐকমত্য রয়েছে। একই সঙ্গে এটি চীন-মার্কিন সম্পর্কের একটি রাজনৈতিক ভিত্তি। ৩০ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুখপাত্র চাং হান।

তিনি বলেন, তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ইস্যু যথাযথভাবে মোকাবিলা করা হলে দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রাখা সম্ভব। তা না হলে দুই দেশের মধ্যে সংঘর্ষ এমনকি সংঘাতও তৈরি হতে পারে, যা চীন-মার্কিন সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।

চাং হান বলেন, লাই ছিং ত্য’র প্রশাসন একগুঁয়েভাবে ‘তাইওয়ান স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদী অবস্থান ধরে রেখেছে এবং এক-চীন নীতির প্রতিফলনকারী ‘১৯৯২ সালের ঐকমত্য’ স্বীকার করতে অস্বীকৃতি জানাচ্ছে। পাশাপাশি তারা ধারাবাহিকভাবে ‘স্বাধীনতা’র জন্য উসকানি দিচ্ছে। চীনের দৃষ্টিতে, এসব কর্মকাণ্ড তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

তিনি বলেন, ‘তাইওয়ান স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদের দৃঢ় বিরোধিতা করা এবং তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা চীন ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চাং হান বলেন, চীন আশা করে, তাইওয়ানের বাসিন্দারা লাই ছিং ত্য’র প্রশাসনের ‘স্বাধীনতা’ চাওয়ার নীতির ক্ষতি ও ঝুঁকি উপলব্ধি করবেন এবং তথাকথিত স্বাধীনতা ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের দৃঢ় বিরোধিতা করবেন।

তিনি আরও বলেন, চীন তাইওয়ানের বাসিন্দাদের সঙ্গে একযোগে প্রণালির শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা এবং দেশের পুনঃএকত্রীকরণের কাজ এগিয়ে নিতে চায়।

সূত্র: স্বর্ণা, ফয়সল, লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD