শিরোনাম :
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চীন ও ব্রুনাইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রুনাইয়ের সুলতান হাসনাল বলকিয়াহ অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।

বার্তায় সি চিন পিং বলেন, চীন ও ব্রুনাইয়ের ঐতিহ্যবাহী বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের পরীক্ষায় তা উত্তীর্ণ হয়েছে। দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার সময় ছোট-বড় সব দেশের মধ্যে পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন উন্নয়নের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৩৫ বছরে চীন ও ব্রুনাইয়ের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় ফলপ্রসূ অগ্রগতি হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান আরও ঘনিষ্ঠ হয়েছে।

সি চিন পিং উল্লেখ করেন, গত বছর সুলতান হাসনাল বলকিয়াহ চীনে রাষ্ট্রীয় সফর করেন। সে সময় দুই পক্ষ অভিন্ন লক্ষ্যের একটি কমিউনিটি গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছায়। এর ফলে চীন-ব্রুনাই সম্পর্ক উন্নয়নের নতুন ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করেছে।

সি চিন পিং বলেন, তিনি চীন-ব্রুনাই সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকীকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও গভীর করতে সুলতান হাসনাল বলকিয়াহর সঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি।

তিনি বলেন, দুই দেশের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনকে আরও গভীর ও বাস্তবসম্মত পর্যায়ে এগিয়ে নেওয়ার মাধ্যমে উভয় দেশের জনগণকে আরও ভালোভাবে উপকৃত করা এবং আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতায় আরও বেশি অবদান রাখা সম্ভব হবে।

সুলতান বলকিয়াহ বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ৩৫ বছরে ব্রুনাই ও চীন সবসময় একে অপরের প্রতি আস্থা, সম্মান ও বোঝাপড়া বজায় রেখেছে। ২০২৫ সালে দুই দেশ অভিন্ন লক্ষ্যের একটি কমিউনিটি গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে।

তিনি আরও বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকীকে কাজে লাগিয়ে ব্রুনাই ও চীনের সম্পর্ক আরও জোরদার করতে এবং বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করতে তিনি আগ্রহী। পাশাপাশি দুই দেশের জনগণের সার্বিক কল্যাণে সমৃদ্ধি ও অগ্রগতি অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সূত্র: লিলি, ফয়সল, রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD