নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে বৈঠকটি হয়।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই পেজেশকিয়ান কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ধারাবাহিক এসব বৈঠকের অংশ হিসেবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।