গাজায় চলমান নৃশংসতার ঘটনায় মার্কিন সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস সদস্য রাশিদা তলাইব। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রে তৈরি প্রাণঘাতী অস্ত্রের আঘাতেই গাজায় বহু শিশু প্রাণ হারাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তলাইব বলেন, “গণহত্যা এখনো চলছে।” তিনি আরও বলেন, “মার্কিন নির্মিত বোমার আঘাতে শিশুরা প্রাণ হারাচ্ছে, আর যারা বেঁচে থাকছে তারা সারাজীবনের জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।”
গাজায় জাতিগত নিধনের মতো নৃশংস কর্মকাণ্ডে মার্কিন প্রশাসনের সহায়তারও কঠোর সমালোচনা করেন এই কংগ্রেস সদস্য। তিনি এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
সূত্র: আল জাজিরা।